রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান হলেন হুমায়ুন কবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এইচ এম মাহমুদ হাসান>>

সাধারণ মানুষের জন্য তাঁর মন কাঁদে। যে কারও বিপদেই ছুটে যান তিনি। সাধারণ মানুষের কাছে তিনি গরিবের চেয়ারম্যান হিসেবেই পরিচিত। বলা হচ্ছে বাকেরগঞ্জ উপজেলার ১৪নং নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবিরের কথা।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি মানুষের জন্য নিবেদিন প্রাণ। এছাড়া নিয়ামতি ইউনিয়ন প্রায় দুইশত রাস্তাঘাট নির্মাণ ও গ্রাম্য সালিসি ব্যবস্থায় বিবাদ নিস্পত্তিতে কাজ করে প্রশংসায় ভাসছেন তিনি। যেকোন সমস্যায় জনগণের পাশে দাঁড়ানো এবং পরিষদের দক্ষতা ও কর্ম তৎপরতা মূল্যায়নে চেয়ারম্যান মো. হুমায়ুন কবিরকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।

গত ১৭ জানুয়ারি ২০২৫ (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর ফাইভ স্টার হোটেল হলি ডে ইন- এ গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, অনুষ্ঠানের সভাপতি সাবেক তথ্য সচিব ও বিটিআরসি চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ তাঁর হাতে শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

চেয়ারম্যান মো. হুমায়ুন কবির  বলেন, আমি চেয়ারম্যান হয়েছি সাধারণ মানুষের জন্য। তাই যতদিন বাঁচবো সাধারণ মানুষের জন্য কাজ করে যাবো।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ