রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে আগুনে ৯টি পরিবারের ১৪টি ঘর, আসবাবপত্র, নগদ টাকা, ধান-চাল, গরু-ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়ানী সুতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এতে আনুমানিক প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে কয়েকদিন ধরে এ অঞ্চলে শীতের প্রকোপ বেড়েছে। শীতের প্রকোপের মাঝে এমন অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের ৪০ জন সদস্য চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়রা জানান, গ্রামের বাচ্চু মামুদের বাড়ি থেকে এই আগুন সূত্রপাত ঘটে। তবে আগুনের সঠিক উৎস জানা যায়নি। আগুনে বাচ্চু মামুদের বসতঘরসহ ৬টি, হাফিজুল হকের ২টি, শরিফুলের ২টি, মন্টু মিয়ার ২টি এবং ছোবেদ আলির ২টি ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে রংপুর জেলার তারাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় আরও ২০-২৫ পরিবার রক্ষা পায়। পরে সৈয়দপুর উপজেলা ফায়ার সার্ভিস দলও ঘটনাস্থলে এসে ফিরে যায়।

আগুনে সর্বস্ব হারিয়ে বাচ্চু মামুদ কান্না করতে করতে ঢাকা পোস্টকে বলেন, আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। কিছুই আর রইল না। এখন বউ-বাচ্চা নিয়ে এই শীতের মধ্যে কোথায় থাকবো?

তারাগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার মিজানুর রহমান বেগ ঢাকা পোস্টকে বলেন, আগুনের সূত্রপাত কীভাবে তা এখন জানা যায়নি। ধারণা করা হচ্ছে চুলার আগুন বা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে।

কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরি ঢাকা পোস্টকে বলেন, আগুনের ভয়াবহতা ব্যাপক ছিল। তাই মুহূর্তে ৯টি পরিবারের ১৪টি ঘর পুড়ে গেছে। এসব পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। আমরা প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কম্বল দেওয়াসহ শুকনা খাবারের ব্যবস্থা করেছি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ