রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভাইরাল রিকশাচালক সুজন উপদেষ্টা নাহিদের বাসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় একজন রিকশাচালকের স্যালুট জানানো একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। সম্প্রতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম, এই রিকশাচালক সুজন কে খুঁজে বের করেন। তিনি সুজনকে উপদেষ্টা নাহিদ ইসলামের বাসায় নিয়ে যান, যাকে সুজন  দীর্ঘদিন ধরে দেখতে চেয়েছিলেন। এই সাক্ষাতের পর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক স্ট্যাটাসে এই ঘটনার কথা উল্লেখ করেন এবং তিনি জানান তার জন্য স্থায়ী কোনো ব্যবস্থা করতে তারা চেষ্টা করছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজের পোস্টে বলা হয়, সুজন মামার স্যালুটের ছবিটার কথা মনে আছে আপনাদের? আমরা সুজন মামাকে খুঁজে বের করেছি। জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল থেকে আমরা জুলাইর আইকনিক ফিগারদের খুঁজে বের করার উদ্যোগ নিয়েছিলাম।

মামা অনেক কষ্টের সাথে বললেন, ‘ভাইরাল হওয়ার পর অনেকেই মনে করে আমি অনেক কিছুই পাইছি, কিন্তু আমি তো কিছুই পাই নাই।‘ সুজন মামা রাস্তার মোড়ে মোড়ে নিজের স্যালুট দেয়ার ছবি দেখে এক পত্রিকা অফিসে কল দিয়ে জানতে চেয়েছিলেন,  এইযে তার ছবি দিয়ে বিজ্ঞাপন করা হচ্ছে এজন্য তাকে কোনো সাহায্য করা হবে কিনা? পত্রিকা অফিস থেকে নাকি বলা হয়েছিল, এগুলো তাদের কাজ না।

সুজন মামা কথায় কথায় জানালেন তার ইচ্ছা নাহিদ ইসলামের সাথে দেখা করার। নাহিদ ইসলামের বাসায় যাওয়ার পর দেখা গেলো নাহিদ ইসলাম তার ড্রইং রুমে যত্ন করে সুজন মামার ছবি টানিয়ে রেখেছেন। আমরা চেষ্টা করছি, সুজন মামার জন্য স্থায়ী কোনো ব্যবস্থা করতে। সুজন মামারা না হাসলে বাংলাদেশ ভালো থাকবে না।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় সুজনের স্যালুট জানানো ছবিটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তিনি আলোচনায় আসেন। এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং অনেকেই সুজনের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করেছেন।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ