রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক, ছাড়িয়ে নিতে সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ জাহিদুল ইসলাম, নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ ঘটনায় আটকদের মুক্তির দাবিতে কয়েক দফায় সড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা।
আটকরা হলেন, লালপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালপুর কলোনি গ্রামের মৃত আনেজের ছেলে খোকন খাঁ (৫০), তার দুই ছেলে ছাত্রদল কর্মী ফিরোজ (৩০) ও অনিক (২৪)।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁদাবাজির অভিযোগে গভীর রাতে সেনাবাহিনী লালপুর কলোনীতে অভিযান চালিয়ে খোঁকন ও তার দুই ছেলেকে আটক করে লালপুর থানায় হস্তান্তর করে। পরে সকালে তাদের মুক্তির দাবিতে প্রথমে লালপুর থানার সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়। পরে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।
পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে তারা পুনরায় লালপুর ত্রিমোহনী অবস্থান নিয়ে অবরোধ করে। পরে সেখানে গিয়েও পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়।
 
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন রশীদ পাপ্পু স্থানীয় সাংবাদিকদের বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। একটি ভুল বোঝাবুঝির কারণে সেনাবাহিনী তাদের আটক করেছে। আমরা তাদের মুক্তি চাই।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী রাতে তিন জনকে লালপুর থানায় হস্তান্তর করেছে৷ তাদের মুক্তির দাবিতে সমর্থকরা সড়ক অবরোধ করেছে। পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়।
 
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ