রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দুর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুর রহমান ফকির, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুস (৭২) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার দুপুরে তাঁর নিজবাড়ী দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে তাঁকে শেষবিদায় জানানো হয়।

কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁকে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

এ সময়, ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল খালেক, ওয়াহেদ আলী, সিরাজুল হক, আব্দুল জব্বার মাল, পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান ফরিদ, দুর্গাপুর থানা পুলিশের কর্মকর্তাগন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের নেতাকর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ