রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

শৈলকুপায় বাংলাদেশ খেলাফত মজলিসের উমেদপুর ইউনিয়ন কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ আব্দুল আলিম (শৈলকুপা) ঝিনাইদহ:

শৈলকুপা উপজেলার বিষ্ণুদিয়া পূর্বপাড়া জামে মসজিদে আজ সোমবার যোহর নামাজের পরে বাংলাদেশ খেলাফত মজলিসের ১৩ নং উমেদপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।  

কমিটির প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঝিনাইদহ জেলা সহ-সভাপতি মাওলানা শফিউদ্দিন। কমিটি প্রদান সংক্রান্ত আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন শৈলকুপা উপজেলা সভাপতি মাওলানা আলমগীর হোসেন। অনুষ্ঠানের সার্বিক বিষয় তত্ত্বাবধান করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান (লাল)। 

শৈলকুপা উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর  রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ কাজল শাহ, সহ-অফিস সম্পাদক জয়নাল আবেদিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আলিম সহ প্রমুখ ব্যক্তিবর্গ উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন। 

আয়োজিত সম্মেলনে ১৩ নং উমেদপুর ইউনিয়ন সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করা হয় মোঃ মোস্তাকিম বিল্লাহ লিটনকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয় মোঃ সাহাবউদ্দীনকে। মোঃ ফারুক হোসেন, মোঃ শাহজাহান, মোঃ মিজানুর রহমান, মোঃ আকামত কাজী, মোঃ রজব কাজীকে সহ-সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। মোঃ পেন্টু বিশ্বাসকে সহ সাধারণ সম্পাদক, মোঃ উসমান আলীকে সাংগঠনিক সম্পাদক, মোঃ কবির কাজী ও মোঃ মোয়াজ্জেমকে সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ আমজাদ হোসেনকে বায়তুলমাল সম্পাদক, মোঃ মনোয়ার কাজীকে সহ-প্রশিক্ষণ সম্পাদক,  মোঃ শরিফুল ইসলামকে সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয় উক্ত সম্মেলনে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ