রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

শাতেমে রাসুলের শাস্তির দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাতেমে রাসুল এবং ধর্ষণ, খুন, গুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ডাকাতির প্রতিবাদে দৌলতখানে মানবন্ধন অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় দৌলতখান বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জনসেবা যুব সংগঠনের সভাপতি আলী আজগর জিহাদের সভাপতিত্বে ও জনসেবা ব্লাড ডোনেশন এর সাধারণ সম্পাদক নোমান হোসাইন-এর সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উত্ত মানববন্ধনে কুরআন তেলাওয়াত করেন হাফেজ সাদ হুসাইন ও ইসলামী সংগীত পরিবেশন করেন সহসভাপতি আশরাফ বিন আনসার।

শাতেমে রাসুলের শাস্তির দাবিতে বক্তব্য প্রদান করেন হাফেজ শোয়াইব হাসান সোহাগ, যোবায়েরুল হক রবিউল ইসলাম, ইমরান হোসাইন,শরিফুল ইসলাম,এইচ এম আফনান সহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলবৃন্দ এবং তারা শাতেমে রাসুল ও ধর্ষণ, খুন, গুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ডাকাতির কঠোর শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দিয়েছেন।

এছাড়া উক্ত মানববন্ধনে সভাপতি আলি আজগর তার বক্তব্যে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি যদি তারা মানতে ব্যর্থ হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এরপর তিনি উক্ত মানববন্ধনে স্মারকলিপি পাঠ করেন।প্রধান অতিথি ইকবাল হোসেন তার বক্তব্য বলেন, বাংলাদেশের মানুষ শান্তিকামী ও ইসলাম প্রেমিক এবং ধর্মীয় দিক থেকে কঠোর। তাই এরকম শাতেমে রাসুলকে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ