রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফরিদপুরে রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‍্যালী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য এর পবিত্রতা রক্ষায় এক র‍্যালীর আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা অফিস।

শনিবার ১ মার্চ, সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রাঙ্গণ থেকে এ বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে, ভাঙ্গা বাজার, থানা রোড সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম সংলগ্ন সড়কে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে র‍্যালিটি শেষ হয়। 

র‌্যালিতে মুসল্লীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘আহলান সাহলান, মাহে রমজান,’ আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো ‘দিনের বেলা পানাহার, বন্ধ করো করতে হবে’, ‘রমজানের পবিত্রতা, রক্ষা করো করতে হবে’, ‘অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ করে করতে হবে’ ‘বিশ্বের মুসলিম এক হও লড়াই করো’, ‘দ্রব্য মূল্যের উর্ধগতি, বন্ধ করো করতে হবে’সহ বিভিন্ন শ্লোগান দেয়।

ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার এইচ. এম রুহুল আমিন এর নেতৃত্বে র‍্যালিতে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মডেল জি.সি মাওলানা ফরহাদ হোসেন, জি. সি মাওলানা আইয়ুব আলী, জি. সি মাওলানা মো. কিবরিয়া মুন্সি, মো. আবু সাইদ ডা. আনছু,

প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন, হাফেজ মাওলানা আবুল খায়ের, মুফতি মোস্তফা কামাল খন্দকার, মাওলানা মুস্তাকিন, মুফতি ইসমাঈল হোসেন, মাওলানা জাকারিয়া, হাফেজ মাওলানা আব্দুস সালাম সহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতীবগণ প্রমুখ।

সবশেষে দেশ ও দেশের কল্যাণে এবং পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষায় তৌফিক দানে মহান আল্লাহর দরবারে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন, মুফতি মো. ইসমাঈল হোসেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ