রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

যশোরের ঝিকরগাছায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় অসহায়দের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল (সোমবার, ৩ মার্চ) ঝিকরগাছা বিএম হাই স্কুল ময়দানে এই ইফতার সামগ্রী বিতরণ আনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি জনাব মো. শুয়াইব হাসান।

এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি শামীম মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার সেকেন্ড অফিসার এস আই জনাব মো. আলিমুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা ইসহাক মাযহারী, ঝিকরগাছা বি. এম. হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব মো. নাজমুল ইসলাম।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঝিকরগাছা প্রতিনিধি মুফতি সাইফুল ইসলাম যশোরী বলেন- আল্লাহর অশেষ মেহেরবানীতে বরাবরের ন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশব্যাপী অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানবতার পাশে দাঁড়িয়েছে। এবছর ইফতার সামগ্রী বিতরণ ও দাওয়াহ কার্যক্রমে অন্তত ত্রিশ হাজার পরিবারকে ইফতারি সহায়তা প্রদানের টার্গেট করছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা প্রায় ৮০টি অসহায় হত-দরিদ্র পরিবারকে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করছি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের সহ- সভাপতি- মাওলনা সদর উদ্দিন, ঝিকরগাছা প্রেসক্লাবের সিনিয়র রিপোর্টার জনাব মো. মাসুদ রানা, ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের প্রচার সম্পাদক হাফেয মাওলানা মুশফিকুর রহমান প্রমূখ।


ইফতার সামগ্রীতে প্রত্যেক পরিবারকে ২ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ২ কেজি ডাল ও ১ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ