রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী ছাত্রলীগ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেত্রকোণা জেলা প্রতিনিধি:

মহানবী (সাঃ) কে নিয়ে ফেইসবুক পোস্টে কটুক্তিকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সুপ্ত সাহা অনিককে আটক করেছে নেত্রকোণা জেলা পুলিশ।

আজ বুধবার (৫ মার্চ) নেত্রকোণা জেলা শহরের হোসেনপুরস্থ আন্তঃজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পরে আটককৃত অনিককে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটক সুপ্ত সাহা অনিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি।

অনিকের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামে। তার পিতার নাম সুনীল সাহা।

অনিক বিভিন্ন সময়ে ফেইসবুক পোস্টের কমেন্টে মহানবী (সঃ) কে নিয়ে অবমাননাকর কটুক্তি করে। অত:পর নিজের ফেইসবুক পোষ্টে মহানবী (সা:) নিয়ে জঘণ্যতম আপত্তিকর পোষ্ট আপলোড দেয়। এরই প্রতিবাদে ধর্মপ্রাণ মুসুল্লিগণ বিভিন্ন সময়ে জেলা শহরে ও নেত্রকোণার কলমাকান্দা, আটপাড়া, কেন্দুয়া সহ বিভিন্ন থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করে ২৪ ঘন্টার মধ্যে তাকে আটক করার আল্টিমেটাম দেয়। বিষয়টি আমলে নিয়ে পুলিশ অনিককে আটক করে। উল্লেখ্য যে, অনিকের বাবাও তার দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন। হেফাজত নেতৃবৃন্দ ও নবীপ্রেমিক তাওহীদী জনতা তার শাস্তি একমাত্র মৃত্যুদন্ড দাবী করেছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ