রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নির্মাণাধীন ভবনের কাঠ পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার সিরাজী বাড়ি এলাকায় নির্মাণাধীন ভবনের ওপর থেকে কাঠ পড়ে আহনাফ আবিদ (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে। গতকাল বিকেলে ইসলামিয়া মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আহনাফ আবিদ চাঁপাইনবাবগঞ্জ জেলার আব্দুল ওয়াহাবের ছেলে এবং ইসলামিয়া মডেল মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র।
স্থানীয়রা জানান, বিকেলে মাদ্রাসার প্রাঙ্গণে কয়েকজন শিশু খেলা করছিল। এ সময় পাশের নির্মাণাধীন ভবনের ওপর থেকে ভারী কাঠ জাতীয় বস্তু আহনাফের মাথায় পড়ে, এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা নিয়ে যাওয়া হলে রাতেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, ভবনটি অনুমোদন ছাড়াই নির্মিত হচ্ছিল এবং নির্মাণ নীতিমালা লঙ্ঘন করা হয়েছিল। 
ইসলামিয়া মডেল মাদ্রাসার অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম জানান, ভবন নির্মাণে কোনো নিরাপত্তা বেষ্টনি ছিল না এবং সংলগ্ন স্থাপনায় ঝুঁকিপূর্ণভাবে কাজ চলছিল। শিশুদের নিরাপত্তার বিষয়ে ভবন মালিককে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি। 
নিহতের মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, স্থানীয়রা ভবন মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ