রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঝড়ে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা,খোলা মাঠে ক্লাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝড়-তুফানের তাণ্ডবে তছনছ হয়ে গেছে দোয়ারাবাজারের দোহালিয়া ইউনিয়নের মাদ্রাসায়ে নুরে মদিনা শিবপুর। এর পর সোমবার(১৭ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে খোলা জায়গায় শিক্ষার্থীদের পাঠদান করেছেন শিক্ষকরা।

গত শনিবার(১৬ মার্চ) রাত ১১টার দিকে প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় মাদ্রাসাটি লন্ডভন্ড হয়। চালের টিন উড়ে যায়। ভেঙে যায় বেঞ্চসহ অন্য আসবাব।

স্থানীয়রা জানান, ২০২০ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্লে-নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পাঠদান হয়। শিক্ষার্থী আছে ৩৫০ জন। ১১ জন শিক্ষক দিয়ে পরিচালিত প্রতিষ্ঠানটি দ্রুতই শিক্ষার পরিবেশ ও মান বজায় রেখে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

শিক্ষার্থী আদিলুর রহমান ফারহান বলেন, খোলা জায়গায় ক্লাস করলে নানা সমস্যা হয়। দ্রুত মাদ্রাসা সংস্কারের দাবি তার।

শিবপুর গ্রামের বাসিন্দা আইয়ুব আলী বলেন, দ্রুত সংস্কার না হলে সুষ্ঠুভাবে পড়াশোনা করানো সম্ভব হবে না। তিনি মাদ্রাসা সংস্কারে সরকারের পাশাপাশি বিত্তবানদের সহযোগিতা করার আহ্বান জানান।

মাদ্রাসার প্রধান শিক্ষক মো. সালাতুর রহমান বলেন, খোলা জায়গায় ক্লাস করালে শিক্ষার্থীদের যেমন সমস্যা হয়, তেমনি শিক্ষকদেরও কষ্ট হয়। প্রশাসনকে দ্রুত মাদ্রাসাটি পুনর্নির্মাণ করার আহ্বান জানান তিনি।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনু বলেন, ঝড়-তুফানে মাদ্রাসা নুরে মদিনা ক্ষতিগ্রস্ত হয়েছে। খোলা জায়গায় পাঠদান হচ্ছে জেনে খারাপ লাগছে। এলাকার লোকজন যোগাযোগ করলে প্রশাসন সাধ্যমতো সরকারি সহায়তা করার চেষ্টা করবে।

নারনা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ