রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মোবাইলে গেম খেলতে নিষেধ করায় ছেলের হাতে বাবা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চুয়াডাঙ্গায় মোবাইলে গেম খেলতে নিষেধ করায় নিজের বাবা দোদুল হোসেনকে (৫৩) নামাজরত অবস্থায় ছুরিকাঘাতে হত্যা করেছে ছেলে।

শনিবার (২২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত দোদুল হোসেন (৫৩) চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ার বাসিন্দা ও ইতালি প্রবাসী ছিলেন। এ ঘটনায় তার ছেলে রিফাতকে (১৭) আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, দোদুল হোসেন তার ছেলেকে মোবাইলে গেম খেলতে নিষেধ করেন এবং ফোন কেড়ে নেন। এতে ক্ষিপ্ত হয়ে রিফাত নিজের বাবাকে নামাজের সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: তারেক জুনায়েদ বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ