রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় একটি নীট কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে এক ঘণ্টা অবরোধ করে রাখেন।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত তারা এই অবরোধ করেন। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পরেন মহাসড়কে চলাচলকারীরা।

কারখানা শ্রমিক ও পুলিশ জানায়, উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় একটি ‘হ্যাগ নীট ওয়্যার’ নামের একটি ছোট কারখানা রয়েছে। কারখানাটিতে ৩ শতাধিক শ্রমিক কাজ করেন। ওই কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি মানছে না।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ