রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

মাদরাসার ছাদ থেকে পড়ে প্রাণ গেল ছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল নগরীর খাজা মইনুদ্দিন মাদরাসার ছাদ থেকে পড়ে ছাত্র শেখ রাফির (১২) মারা গেছেন। রোববার (৪ মে) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১ মে ওই মাদরাসার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন রাফি।

নিহত রাফির মামা মনিরুল ইসলাম বলেন, ১ মে মাদরাসার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় রাফি। প্রথমে তাকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাফি মারা যায়।

নিহতের পরিবারের দাবি, মাদরাসার ছাদে কোনো প্রকার নিরাপত্তা বেষ্টনি ছিল না। তাছাড়া শিশুরা যাতে অবাধে ছাদে যেতে না পারে তা ঠেকাতেও কোনো তদারকি না থাকায় এ ঘটনা ঘটেছে।

খাজা মইনুদ্দিন মাদরাসার অধ্যক্ষ হালিম হুজুর বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও অত্যন্ত দুঃখজনক। আমরা তাৎক্ষণিকভাবে শিশুটির চিকিৎসা নিশ্চিত করেছি। পরিবারকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ