রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক মাদলা নতুন গুচ্ছগ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. সাকিব (২০)। 

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে বিএসএসের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, রবিবার রাত পৌনে ১২টার দিকে সীমান্তের মেইন পিলার-২০৪৫/১৭ এস এলাকায় যায় সাকিব। এ সময় বিএসএফ তাকে লক্ষ্য করে এক  রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকায় একটি হাসাপাতালে নেওয়ার পথে সে মারা যায়।  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ