রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস শ্রীপুর উপজেলার উদ্যোগে  জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক “জুলাই গণআন্দোলন দিবস” উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুরে অনুষ্ঠিত এ আয়োজনে অংশগ্রহণ করেন বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, জুলাই আন্দোলন ছিল এ দেশের ইসলামী মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য মাইলফলক। ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ইসলামপন্থী জনতার ত্যাগ-তিতিক্ষার গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মকে জানানো ও অনুপ্রাণিত করার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, ইসলামি আন্দোলনের ইতিহাসকে তথ্যনির্ভরভাবে তুলে ধরতে এবং ছাত্রসমাজকে জাগ্রত করতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নিয়মিত এ ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজন করবে।

অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ