বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

এক সপ্তাহ ধরে নিখোঁজ মাদরাসা শিক্ষক আব্দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর শনির আখড়ার বাসিন্দা ও বরগুনা দারুল কোরআন মাদরাসার শিক্ষক মো. আব্দুল কাদের (৩১) এক সপ্তাহ ধরে নিখোঁজ।

গত ১৮ অক্টোবর দুপুরের দিকে শনিরআখড়া এলাকা থেকে নিখোঁজ হন তিনি। এরপর থেকে তাকে খুঁজে পাচ্ছে না পরিবার।

এদিকে, ঘটনার দুই দিন পর গত ২১ অক্টোবর যাত্রাবাড়ী থানায় তার সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। জিডি নাম্বার ২৩৭১।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামারুজ্জামান জিডির তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করেছে। আমরা তার সন্ধানে কাজ করছি।

জিডির তথ্যানুযায়ী, আব্দুল কাদেরের বাবার নাম মো. আব্দুল মালেক মুন্সী। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি এবং গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও সাদা পায়জামা।

কেউ তার সন্ধান পেলে 01819341026 (ছোট ভাই ইব্রাহীম খলিল) নম্বরে কল দিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ