বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

বগুড়ায় ইসকন মন্দিরের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়া শহরে ইসকন মন্দিরের সামনে হাবিবুর রহমান খোকন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৮টার দিকে শহরের সেউজগাড়ি পালপাড়া এলাকায় ইসকন মন্দিরের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। 

এ হামলায় বাঁধন (২৬) নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে দুইটি মোটরসাইকেল, মাথার টুপি ও দুই জোড়া স্যান্ডেল পাওয়া গেছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও ঘাতকের ব্যাপারে কিছু জানা যায়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত হাবিবুর রহমান খোকন বগুড়া শহরের মালতিনগর দক্ষিণপাড়ার কামাল হোসেনের ছেলে। তিনি আগে শহরের কানুচগাড়ি এলাকায় হোটেল ব্যবসা করতেন। বর্তমানে ইট, বালুর ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। আহত তার সঙ্গী বাঁধন বগুড়া শহরের মালতিনগর এলাকার মৃত আবদুর রশিদের ছেলে। 

সোমবার রাত সোয়া ৮টার দিকে দুর্বৃত্তরা সাতমাথা-তিনমাথা সড়ক থেকে হাবিবুর রহমান খোকন ও তার সঙ্গী বাঁধনকে শহরের সেউজগাড়ি পালপাড়ায় ইসকন মন্দিরের সামনে নিয়ে যায়। সেখানে তারা ধারাল অস্ত্র দিয়ে খোকনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। এছাড়া তারা বাঁধনকে মারধর করলে তার পা ভেঙে যায়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠায়।

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই লালন হোসেন জানান, আহত বাঁধনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত খোকনের লাশ মর্গে রাখা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে কারা জড়িত সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ