বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশের জলকামান নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী ইবতেদায়ি শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করেছে পুলিশ।

বুধবার (২৯ আগস্ট) দুপুর ২টার পর শিক্ষকরা ভুখা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষকদের প্রতিহত করার চেষ্টা চালায়।

ভুখা মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন ও বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবের সঙ্গে সাত সদস্যের প্রতিনিধি দলের বৈঠকের পর কোনো সমাধান না আসায় বুধবার তারা ভুখা মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। প্রেসক্লাবের সামনে তাদের অবস্থান অব্যাহত থাকবে।

শিক্ষকদের পাঁচ দফা দাবি হলো অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে। এক হাজার ৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে যাচাই-বাছাই করা ফাইলসমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে। স্বীকৃতিপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদফতর স্থাপন করতে হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ