বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

জুলাই গেজেট থেকে নাম প্রত্যাহারের আবেদন জুলাই যোদ্ধার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুরে স্বেচ্ছায় জুলাইয়ের সরকারি গেজেট থেকে এবং সকল ধরনের সুযোগ-সুবিধা হতে নাম প্রত্যাহারের আবেদন করেছেন আবরাব নাদিম ইতু (২৭) নামের এক জুলাই যোদ্ধা। যার গেজেট নম্বর - ২৪৮৯।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নাম প্রত্যাহারের এ আবেদন করেন তিনি। 

এসময় জেলা প্রশাসকের (ডিসি) পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন আবেদনপত্রটি গ্রহণ করেন।

জেলা প্রশাসকের বরাবর দেওয়া ওই আবেদনপত্রে জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু উল্লেখ করেন, 'জুলাইয়ের যৌক্তিক আন্দোলনে আহত হয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের যে চেতনা দুর্নীতি ও লুটপাট মুক্ত দেশ গড়তে চেয়েছিল তা কোনভাবেই ১ বছরের অধিক সময় ধরে পারেনি এবং কার্যকর যে পদক্ষেপ তাও নিতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোও বিভিন্ন  অসংগতিমূলক কর্মকাণ্ড লক্ষণীয় রয়েছে। 

এমএম/

তিনি আরও উল্লেখ করেন, 'বিশেষ করে ফরিদপুরে বিভিন্ন প্রশাসনিক ও বিভিন্ন সেক্টরে পূর্বের ন্যায়ই বহাল রয়েছে অনিয়ম। একটি সিন্ডিকেটও ভাঙ্গেনি, সাথে অনিয়মও থেমে নেই, যা আপনারা সবাই অবগত আছেন। তাই আমি আমার নাম সরকারি গেজেট থেকে প্রত্যাহার এবং মাসিক ভাতা (যদিও আমি নেইনি) আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলাম।'
 
এব্যাপারে জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু বলেন, 'আমরা যে জন্য আন্দোলন করেছিলাম তার কোনো প্রতিফলন দেখতে পারছিনা। চারদিকে নিজেদের বন্দোবস্ত চলছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের যে চেতনা দুর্নীতি ও লুটপাট মুক্ত দেশ গড়তে চেয়েছিল তা কোনভাবেই ১ বছরের অধিক সময় ধরে পারেনি এবং কার্যকার যে পদক্ষেপ তাও নিতে পারেনি। তাই আমি সরকারি গেজেট থেকে নাম প্রত্যাহার ও সুযোগ-সুবিধা থেকেও নাম প্রত্যাহারের আবেদন করেছি।'

আবেদনপত্রটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন বলেন, 'স্বেচ্ছায় জুলাইয়ের সরকারি গেজেট থেকে এবং সকল ধরনের সুযোগ-সুবিধা হতে নাম প্রত্যাহারের আবেদনটি আমরা হাতে পেয়েছি। আমরা এটা পরবর্তী ব্যবস্থা নেওয়ার ব্যাপারে পদক্ষেপ নিব।'


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ