বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর ঢাকা-সিলেট মহাসড়কে ২ রাকাত নফল নামাজ আদায় করেছে আন্দোলনকারী ছাত্র-জনতা। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা-সিলেট মহাসড়কের একপাশ বন্ধ রেখে নামাজ আদায় করেন তারা। এ সময় অন্য পাশ দিয়ে যানচলাচল স্বাভাবিক ছিল। তবে ঢাকাগামী সব ধরনের যান চলাচল ২০ মিনিট বন্ধ ছিল।

এ বিষয়ে ভৈরব জেলা বাস্তবায়ন মঞ্চের নেতা সাইফুর রহমান শাহরিয়ার, জাহিদুল ইসলাম ও মহিউদ্দিন জানান, ভৈরব জেলা বাস্তবায়ন আল্লাহপাক যেন কবুল করেন। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে জুমার নামাজের পর দুর্জয় মোড়ে ২ রাকাত নফল নামাজ আদায় করা হয়েছে। ভৈরব জেলা বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ কমর্মসূচি অব্যাহত থাকবে।

তারা আরও বলেন, ভৈরবকে জেলা হিসেবে ২০০৯ সালে প্রজ্ঞাপন জারি করা হলেও এখনো বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যদি দ্রুত ভৈরবকে জেলা বাস্তবায়ন পদক্ষেপ না নেয় তাহলে সামনে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

জানা গেছে, ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে টানা কর্মসূচি চলছে। আজ ছিল পঞ্চম দিন। এর আগে, গত রোববার ঢাকা-সিলেট, ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করে। এ সময় ৩ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে ট্রেন ও লঞ্চ টার্মিনাল অবরোধ করা হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ