বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

নামাজ পড়ে সাইকেল পেলো ২৪ কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক ব্যতিক্রমী উদ্যোগে টানা ৪১ দিন মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ২৪ জন কিশোর বাইসাইকেল উপহার পেয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার আইটশাহী ইউনিয়নের চাষিরী ঈদগাহ মাঠে 'চাষিরী যুব শক্তি সংগঠন'-এর উদ্যোগে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোহাম্মদ মুক্তার বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাষিরী যুব শক্তি সংগঠনের সদস্যরা, কিশোরদের অভিভাবকসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপহারপ্রাপ্ত কিশোররা তাদের অনুভূতি ব্যক্ত করে বলে, "আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে আমরা এই পুরস্কার পেয়েছি। এটা আমাদের জন্য অনেক আনন্দের।"

এ সময় কিশোরদের অভিভাবকরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "আমাদের সন্তানদের মসজিদমুখী করার জন্যই এই প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি, তারা নিয়মিত নামাজে অভ্যস্ত হলে ভবিষ্যতেও এই আমল ধরে রাখবে। এতে আমরাও সওয়াবের অংশীদার হতে পারব। ভালো কাজে এগিয়ে আসা সবারই কর্তব্য।"

স্থানীয় চাষিরী যুব শক্তি সংগঠনের এই উদ্যোগ কিশোরদের ধর্মীয় কাজে উৎসাহিত করতে এবং তাদের মধ্যে শৃঙ্খলাবোধ জাগ্রত করতে সহায়ক হবে বলে মনে করছেন এলাকাবাসী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ