সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

মেহেরপুরে বাসের ধাক্কায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মেহেরপুরে বাসের ধাক্কায় মো. সমিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের হাবিব অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সমিকুল মেহেরপুর পৌর এলাকার মল্লিকপাড়ার মৃত খাদেমুল ইসলামের ছেলে।

মেহেরপুর ফায়ার স্টেশন অফিসার শামিম রোজা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সফিকুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্লাস্টিকের বোতল ও পলিথিন সংগ্রহ করে বিক্রি করতেন। সকালে রাস্তা পার হওয়ার সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ