সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

চট্টগ্রামের শুলকবহর জামিয়ার মাহফিল ১৩ ও ১৪ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া শুলকবহরের বার্ষিক মাহফিল ১৩ ও ১৪ নভেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) অনুষ্ঠিত হবে।

মাহফিলে দেশ-বিদেশের উলামায়ে কেরাম তাশরিফ আনবেন। বিশেষভাবে তাশরিফ আনবেন পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব, শায়খুল হাদিস হজরতুল আল্লাম মাওলানা হানিফ জালান্দরি ও পাকিস্তানের বিশিষ্ট আলেম সৈয়দ মুফতি ফয়সাল নদিম।

এছাড়াও তাশরিফ আনবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কুরাইশি, পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী, মুনাজিরে আজম মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খুবাইব বিন তৈয়ব, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা আজিজুল হক আল মাদনি, মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক প্রমুখ।

দুই দিনব্যাপী এই মাহফিলে আরও উলামায়ে কেরাম তাশরিফ আনবেন। জামিয়া কর্তৃপক্ষ মাহফিল সফলতায় সবার উপস্থিতি ও দোয়া কামনা করেছেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ