সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

দাঁড়িয়ে থাকা বাসে চলন্ত বাসের ধাক্কা, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজবাড়ী জেলার কালুখালীতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাস আরেক বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে উভয় বাসে থাকা অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া ইউনিয়নের ভবানিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

জানা গেছে, নিউ রাজন নামের একটি লোকাল বাস রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া ইউনিয়নের ভবানিপুর এলাকায় দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এমন সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা রাজন পরিবহন নামের লোকাল বাসকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে লোকাল বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেহাল উদ্দিন বলেন, দুর্ঘটনায় আহত ১১ জনের মধ্যে ৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, আর ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ