সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

রংপুরে লকডাউনে সাড়া নেই, শিক্ষার্থীদের প্রতিবাদী মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আ. লীগের ঘোষিত লকডাউন রংপুরে ব্যাপক প্রভাব ফেলেনি — শহরজুড়েই জীবন-বাণিজ্য স্বাভাবিক ছিল। বাসস্ট্যান্ডগুলো থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের বাস নির্ধারিত সময়েই ছেড়ে গেছে; নগরীর সড়কে যানচলাচল এবং দোকান- বিপণিও অন্যান্য দিনের মতোই ছিল।

অপর দিকে, আ. লীগের ঘোষিত ১৩ নভেম্বরের কার্যক্রমকে কেন্দ্র করে সন্ত্রাসী তৎপরতার অভিযোগে প্রতিবাদ করে রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। 

বৃহস্পতিবার ১৩ নভেম্বর দুপুর ১২টায় কলেজ গেট থেকে বের হওয়া মিছিলটি লালবাগ ও খামার মোড় প্রদক্ষিণ করে। মিছিলে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

লালবাগ মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সাজ্জাদ হোসেন, আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের মাহমুদুল হাসান, ইংরেজি বিভাগের মুহাফিজ হোসেনসহ অন্য শিক্ষার্থীরা। তারা বলেন, গত দিনের ঘটনার ভূয়সী সমালোচনা করে দাবি করেন, দেশের গণতন্ত্র ও শান্তি কে ক্ষুন্ন করতে কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। 

বক্তারা অভিযোগ করেন, ক্ষমতাসীনদের কিছু তৎপরতা দেশের অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তা প্রতিরোধে জনগণ ও ছাত্র সমাজ প্রস্তুত।

প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তারা সব ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে। এছাড়া কেউ আইনশৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে দাবি জানানো হয়। মিছিল–সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ