সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

মহাসড়কের পাশ থেকে লাগেজ ভর্তি পেট্রোলবোমা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কের পাশে লাগেজ ভর্তি ৩২টি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ এলাকা সড়কের পাশ থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। 

এলাকা ও থানা পুলিশ থেকে জানা যায়, দুপুরে ভাঙ্গার মুনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে অভিযানে নামে থানা পুলিশ। পরে দুর্বৃত্তরা টের পেয়ে লাগেজটি রেখে পালিয়ে যায়। এ সময় সড়কের পাশে একটি লাগেজের ভেতর থেকে ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে  ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, সড়কের পাশে ফেলে যাওয়া লাগেজে ৩২ বোতল পেট্রোলবোমা পাওয়া গেছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে।

এর আগে, গতকাল বুধবার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক জাতীয় ককটেল ও পেট্রোলবোমা উদ্ধারসহ বিভিন্ন উপাদান উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়। 

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ