সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সকল ধর্ম বর্ণের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পুণ্যভূমি সিলেট অঞ্চল সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সকল ধর্ম বর্ণের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

বৃহস্পতিবার ১৩ নভেম্বর সকালে ইসলামিক ফাউণ্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় এর উদ্যোগে আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও সিনিয়র কর্মকর্তা সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেটের ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেটের উপপরিচালক মোঃ আনোয়ারুল কাদির।

স্বাগত বক্তব্য রাখেন- ইসলামিক ফাউন্ডেশন সিলেট এর সহকারি পরিচালক আলমান হোসেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- মাওলানা আরাফাত হোসেন।

আলোচনা সভায় বক্তারা সিলেট অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার পর গুরুত্ব আরোপ করেন। -বিজ্ঞপ্তি

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ