সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

ময়মনসিংহে শুরু হলো ইসলামী বইমেলা ২০২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী জুবায়ের খান ,ময়মনসিংহ

শুরু হলো বহুল প্রতীক্ষিত “ময়মনসিংহ ইসলামী বইমেলা ২০২৫।

আজ (১৩ নভেম্বর )বৃহস্পতিবার ময়মনসিংহের টাউনহল প্রাঙ্গনে আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী দা:বা: এর দোয়ার মধ্য দিয়ে শুরু হওয়া এ বইমেলা চলবে ২২ নভেম্বর ২০২৫ পর্যন্ত।

সিরাতকেন্দ্র'র আয়োজনে, ইত্তেফাকুল উলামার বৃহত্তর মোমেনশাহী'র পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসন, ময়নসিংহের সহযোগিতায় দশ দিনব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী সভাপতি ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ,মুফতী আমির ইবনে আহমদ পরিচালক সীরাতকেন্দ্র,মুফতী মুহিব্বুল্লাহ চেয়ারম্যান সীরাতকেন্দ্র,মুফতী শাহ মুশাররফ হোসেন , মাওলানা আতা উল্লাহ হাফেজ্জী প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে মুফতী শাহ মুশাররফ হোসেন বলেন ,' দীর্ঘ দিন যাবত ময়মনসিংহের এই ইসলামি বইমেলা হয়ে আসছে ,আমি এর সাথে সম্পৃক্ত আছি। যদি একটা ইসলামি বই একটা মুসলমানের ঘরে ঢুকে ,আর তা পড়ার অভ্যাস গড়ে উঠে,তাহলে ইসলামিক কৃষ্টি কালচার গড়ে উঠবে '।

ময়মনসিংহ টাউনহল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বইমেলা চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত। নারীদের জন্য থাকছে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত 'নারী প্রহর'।বইমেলায় থাকছে দেশসেরা ৫০টি প্রকাশনী থেকে বিশেষ ছাড়ে বই কেনার দারুণ সুযোগ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ