সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

খতমে নবুওয়াত বিরোধীদের অমুসলিম স্বীকৃতি দিতে হবে: আতাউল্লাহ আমীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আতাউল্লাহ আমিনি বলেছেন, গোটা পৃথিবীর মুসলিমরা এক বিষয়ে ঐক্যবদ্ধ— কাদিয়ানীরা অমুসলিম ও কাফের। আজকের এই মহাসম্মেলন শুধু বাংলাদেশের মুসলমানদের নয়; এটি বিশ্ব মুসলিম জাগরণের প্রতীক।

রাজধানীতে অনুষ্ঠিত মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “এই মঞ্চ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই— কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে বাংলাদেশে থাকতে পারবে না। হিন্দু, খ্রিস্টানসহ অমুসলিমরা যেভাবে বাংলাদেশের পরিচয় ধারণ করে, কাদিয়ানীদেরও সে পরিচয়েই থাকতে হবে। সংবিধানে তাদের অমুসলিম পরিচয় স্বীকৃতি দিতে হবে। তারা কোনোভাবেই মসজিদ নির্মাণ করতে পারবে না।”

তিনি আরও বলেন, “যতদিন পর্যন্ত কাদিয়ানীদের কাফের ঘোষণা কার্যকর না হবে, আমরা রাজপথে আছি, থাকবো, এবং রাজপথেই এর ফয়সালা হবে।”

সম্মেলনে উপস্থিত বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বক্তব্যটি গভীর সাড়া ফেলে এবং কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে নতুন করে উদ্দীপনা তৈরি হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ