সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

বাবরি মসজিদ স্মৃতি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ৬ ডিসেম্বর ‘বাবরি মসজিদ শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে বাবরি মসজিদ স্মৃতি প্রতিযোগিতা-২০২৫ এর আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে ইসলামি ইতিহাস ও গুরুত্বপূর্ণ ঘটনার প্রতি সচেতনতা বৃদ্ধি করা এবং সমকালীন ঘটনাবলির বিশ্লেষণমুখী জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা।

প্রতিযোগিতার বিভাগসমূহ:

১. রচনা প্রতিযোগিতা:

  • বিষয় – বাবরি মসজিদ
  • ৩০০–৫০০ শব্দ
  • পঞ্চম থেকে দশম শ্রেণি, ইবতেদায়ি থেকে দাখিল এবং তাইসির থেকে কাফিয়া শিক্ষার্থীদের জন্য

২. প্রবন্ধ প্রতিযোগিতা:

  • বিষয় – বাবরি মসজিদ ও হিন্দুত্ববাদের উত্থান: আমাদের করনীয়
  • ১০০০–১৫০০ শব্দ
  • ইন্টার থেকে মাস্টার্স, আলিম থেকে কামিল এবং শরহে জামি থেকে তাকমিল শিক্ষার্থীদের জন্য

৩. কবিতা প্রতিযোগিতা:

  • বিষয় – বাবরি মসজিদ
  • সর্বোচ্চ ১৬ লাইন, স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য

৪. ছড়া প্রতিযোগিতা:

  • বিষয় – বাবরি মসজিদ
  • সর্বোচ্চ ১৬ লাইন,
  • স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য।

৫. কুইজ প্রতিযোগিতা:

  • স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা মাদরাসার চলতি ছাত্ররা অংশগ্রহণ করতে পারবে।
  • কুইজটি MCQ পদ্ধতিতে অনলাইনে অনুষ্ঠিত হবে, ৩০টি প্রশ্ন থাকবে এবং সময়কাল ৬০ মিনিট।

√ সাধারণ নিয়মাবলী (রচনা, প্রবন্ধ, কবিতা ও ছড়া):

  • অংশগ্রহণকারীদের তাদের লেখা bkcm2022@gmail.com এই ঠিকানায় পাঠাতে হবে।
  • ইমেইলের সাবজেক্টে অবশ্যই প্রতিযোগিতার বিভাগ উল্লেখ করতে হবে।
  • ইমেইলে অবশ্যই নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠান এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
  • অংশগ্রহণের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫।

√ কুইজ অংশগ্রহণের জন্য:

  • গুগল ফর্ম পূরণ করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
  • কুইজ ফর্মের লিঙ্ক এখানে ক্লিক করুন— https://form-timer.com/start/2c961119
  • অনলাইনে ৩০টি MCQ প্রশ্নের উত্তর ৬০ মিনিটের মধ্যে দিতে হবে।
  • অংশগ্রহণের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫।

Timer for Google Forms

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ