সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


মানিকগঞ্জে ইসলামী ব্যাংকে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইসলামী ব্যাংকের একটি শাখা অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে ব্যাংকের ভেতরে থাকা কম্পিউটার, প্রিন্টারসহ গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে। গতকাল রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে সিংগাইর বাজার রোডে অবস্থিত ব্যাংকটিতে আগুন লাগে।

খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা টেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. রমজান আলী জানান, গতকাল রাত ২টার দিকে হঠাৎ করে ব্যাংকের কার্যালয়ে আগুন লাগে। বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে এক ঘণ্টার মতো সময় লাগে। এ সময় ব্যাংকের অভ্যন্তরে ৮টি কম্পিউটার, ২টি প্রিন্টার, ৩টি এসি, বিভিন্ন ফার্নিচারসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিংগাইর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মহিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা কর হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। আগুনে প্রতিষ্ঠানটির ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ