বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বাংলাদেশ সফর শেষে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের অন্যতম শীর্ষ আলেম ও প্রখ্যাত রাজনীতিবিদ, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি, কায়েদে জমিয়ত মাওলানা ফজলুর রহমান বাংলাদেশ সফর শেষে আজ দেশে ফিরে গেছেন।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করেন। তিনি পাকিস্তান জমিয়তের সাবেক সভাপতি মুফতি মাহমুদের যোগ্য উত্তরসূরি এবং সমসাময়িক বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব।

দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের একটি বিশিষ্ট কাফেলা বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁকে বিদায় জানায়। বিদায়ী প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন— জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা ড.'শুয়াইব আহমদ,মাওলানা আব্দুল মালেক চৌধুরী, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা শামছুল আরেফিন খান সাদী, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী, মুফতি তালহা শহিদুল ইসলাম, মাওলানা হামজা শহিদুল ইসলাম, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম প্রমুখ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ