বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্যে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলাম ধর্ম ও সৃষ্টিকর্তা মহান আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিশিষ্ট বাউলশিল্পী আবুল সরকার গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন।

এর আগে, সকালে মাদারীপুর জেলার একটি গানের অনুষ্ঠাস্থল থেকে তাকে আটক করে মানিকগঞ্জের ডিবি পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় গত ৪ নভেম্বর খালা পাগলীর নামে মেলা অনুষ্ঠিত হয়। সে মেলায় গানের আসরে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কোহিনুর মিয়া বলেন, ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে আজ বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে, মুফতি আব্দুল্লাহ নামের এক ব্যক্তি বাদি হয়ে মামলা দায়ের করেন থানায়।

এবিষয়ে পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন বলেন, আবুল সরকারকে আটক করে প্রথমে ডিবি আর্যালয়ে আনা হয়। পরে তাকে ঘিওর থানার মামলায় গ্রেফতার দেখিয়ে সন্ধ্যার দিকে আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ