শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জামিন নামঞ্জুর, কারাগারে মামুনুর রশিদ কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার শরিয়াহ-ভিত্তিক নিকাহ (বিবাহ) কনসালট্যান্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

স্ত্রীর করা মামলায় গতকাল রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকার বাসা থেকে মুফতি কাসেমীকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্–দক্ষিণ) তরিকুল ইসলাম বলেন, গত শুক্রবার কাসেমীর স্ত্রী কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়। পরে কেরানীগঞ্জ থানা পুলিশ হেফাজত থেকে আদালতে পাঠানো হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ