শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে কু‌ড়িগ্রা‌মে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুড়িগ্রামের উলিপুরে বাউলশিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার পৌর শহরের মসজিদুল হুদার (বড় মসজিদ) সামনে তৌহিদি মুসলিম জনতার ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষক মমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বালাচর ফাজিল মাদরাসার প্রভাষক আব্দুল আউয়াল, উলিপুর বহুমুখী ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ইলায়াসুর রহমান, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান, ইসলামী আন্দোলন কর্মী নুর আলম প্রমুখ।

অন্তর্বর্তী সরকারের নিকট দাবি করে বক্তারা বলেন, বাউল আবুল সরকার মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন কটূক্তি করেছেন।

সেই আবুল সরকারের দ্রুত সঠিক বিচার ও ফাঁসির রায় কার্যকর চাই। ভবিষ্যতে যারাই ইসলামকে নিয়ে কটূক্তি করবে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। 
সমাবেশে উপজেলার বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ