শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

চট্টগ্রামের মারকাযুল হিদায়া মাদরাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম নগরীর কাজির দেউরী মারকাযুল হিদায়া মাদরাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আরিফুল্লাহ শাহীর সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, ইমাম মুয়াজ্জিন কল্যান ট্রাস্টের সদস্য ড. মুফতি হুমায়ুন কবির খালভী সাহেব।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ বিশ্বমসজিদের ইমাম ও  আগ্রাবাদ পুলিশ লাইন জামে মসজিদের সম্মানিত খতীব আলহাজ্ব হাফেজ মাওলানা মনসুরুল হক জিহাদী সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সি আর বি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতীব মাওলানা জুবায়ের কাসেমী, উপদেষ্টা জনাব মোবারক হোসেন রুবেল, জনাব শহীদুল আলম চৌধুরী, ইপিজেড শাহ জামাল সওদাগর জামে মসজিদের সম্মানিত খতীব মাওলানা আবদুল আলীম কাসেমী, কাজির দেউরী ১নং গলি জামে মসজিদের ইমাম মাওলানা হারুনুর রশীদ সাহেব, কোতোয়ালী বাইতুর রহমান জামে মসজিদের সম্মানিত খতীব মুফতি তৌহিদুল্লাহ আমিন,আলোর প্রভাতের নির্বাহী সম্পাদক মাওলানা মাসরুরুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফেজ জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাসান সাহেব,মাওলানা তৈয়ব আনসারী,আমানুল্লাহ শাহী,আবু হুরায়রা মাসউদ প্রমূখ।

বক্তারা বলেন কুরআনি শিক্ষা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শিক্ষা। কুরআন শিক্ষা ছাড়া  দুনিয়া আখেরাত উভয় জগতে অন্ধকার। কুরআন ও আধুনিক শিক্ষা বিস্তারে মারকাযুল হিদায়া মাদরাসা অনন্য ভূমিকা পালন করছে। এখানকার ছাত্রদের প্রদর্শনী দেখে মনে হয়েছে ছাত্ররা মাশাল্লাহ অনেক মেধাবী। এরা একসময় এই মেধার মাধ্যমে দেশ জাতির সেবা করবে। আলোর পথ দেখাবে।

ড. মুফতি হুমায়ুন কবির খালভী সাহেবের মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ