শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বজায় রয়েছে। হিমালয় থেকে নেমে আসা শীতল বাতাসে সেখানে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্যের কারণে স্থানীয়দের কাছে শীত আরও তীব্র হচ্ছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন এতে চরম ভোগান্তিতে পড়েছেন।

এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যদিও আজ ঘন কুয়াশা নেই, তবে ভোরে হালকা কুয়াশা চোখে পড়েছে। সূর্য উঠলেও ঠান্ডার দাপট কমেনি।

গত মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহজুড়ে দিন-রাতের এমন বড় তাপমাত্রা বৈষম্যের কারণে শীতের প্রভাব আরও বাড়ছে। প্রচণ্ড ঠান্ডায় সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে; অনেকেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রা নিম্নমুখী। মাসের শুরুতেই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সামনে শৈত্যপ্রবাহ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ