বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ, খুলনা প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।

বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ১১টার দিকে খুলনা নগরীর বসুপাড়া কবরস্থানে শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ, সহ-সভাপতি উসমান নাদীম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাব্বির আহমাদ, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক নাঈম হাসান, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার তাজ, অর্থ ও কল্যাণ সম্পাদক রেজাউল করিম, কওমি মাদরাসা সম্পাদক বোরহান উদ্দিন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল মামুন।

নেতৃবৃন্দ শহীদ শেখ মো. সাকিব রায়হানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে তার শাহাদাত কবুল হওয়ার জন্য দোয়া করেন। একই সঙ্গে তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ জুলাই চলমান জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার মিরপুর এলাকায় পুলিশের গুলিতে শেখ মো. সাকিব রায়হান শহীদ হন। পরবর্তীতে তাঁর মরদেহ খুলনায় এনে নগরীর বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। তিনি পবিত্র কুরআনের ১৮ পারার হাফেজ ছিলেন। জীবিকার সন্ধানে ঢাকায় গেলেও গণঅভ্যুত্থানে অংশ নিয়ে তিনি শাহাদাতের অমর মর্যাদা লাভ করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ