বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) যুক্তরাজ্য শাখার ব্রাডফোর্ড শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ব্রাডফোর্ডের স্থানীয় একটি হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ও ব্রাডফোর্ড শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাডফোর্ড শাখার সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা আব্দুল জলিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক এবং যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের অন্যতম প্রবীণ মুরুব্বি ও বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা শায়খ আব্দুস শহীদ চাম্পারকান্দী, যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ও বার্মিংহাম শাখার সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হক, সহ-সভাপতি ও ওল্ডহ্যাম শাখার সভাপতি মুহাদ্দিস শায়খ মাওলানা কমর উদ্দিন, যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ এবং বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ।

এছাড়া বক্তব্য দেন রচডেল শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা সায়েফ আহমদ সেবুল, লন্ডন মহানগর শাখার সহ-সভাপতি আলহাজ মুস্তাফিজুর রহমান, মাওলানা লুৎফর রহমান, রচডেল শাখার সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, লন্ডন মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাছুম আহমদ, রচডেল শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাওলানা বদরুল হকসহ যুক্তরাজ্যের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের জনগণ সংস্কার ও পরিবর্তনের পক্ষে স্পষ্ট জনমত দিয়েছে। তাই জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা প্রয়োজন। তারা অভিযোগ করেন, দেশকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। এসব ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা সময়ের দাবি। এ লক্ষ্যে সরকারের প্রতি প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা শায়খ আব্দুস শহীদ চাম্পারকান্দী।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ