সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস হজরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী বুধবার (৫ আগস্ট) রাজধানীর শীর্ষ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারায় সহিহ বুখারি শরিফের বিশেষ দরস দিয়েছেন।

দরসে জামিয়ার সম্মানিত আসাতিযায়ে কেরাম, মুফতিয়ান, মুহাদ্দিসীন এবং বিপুলসংখ্যক তালিবুল ইলম অংশগ্রহণ করেন। এ সময় তিনি সহিহ বুখারি শরিফের প্রথম হাদিসের ব্যাখ্যা-বিশ্লেষণ উপস্থাপন করেন এবং হাদিসশাস্ত্র অধ্যয়নের গুরুত্ব, ইখলাস, বিশুদ্ধ নিয়্যত, তাকওয়া ও ইলমের আমানত সংরক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহত করেন।

দেওবন্দের মুহতামিম বলেন, কুরআন ও সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করার মাধ্যমেই ব্যক্তি, সমাজ ও সমগ্র উম্মাহর প্রকৃত কল্যাণ নিশ্চিত করা সম্ভব। ইলম তখনই কল্যাণকর হয়, যখন তা আন্তরিকতা, তাকওয়া ও আমলের সঙ্গে যুক্ত থাকে।

শিক্ষার্থীদের উদ্দেশে মুফতি আবুল কাসেম নোমানী ইলম অর্জনে নিষ্ঠা, উস্তাদদের প্রতি যথাযথ আদব-সম্মান এবং আকাবিরে দেওবন্দের ইলমি ও আমলি ধারাকে ধারণ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি দীনি শিক্ষার প্রসার, উম্মাহর ঐক্য সুদৃঢ়করণ এবং ইসলাহি কার্যক্রম জোরদারে আলেম-উলামার দায়িত্ব ও ভূমিকার কথাও তুলে ধরেন।

দরস শেষে উপস্থিত আলেম-উলামা, শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর নিকট দোয়া গ্রহণ করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ