নিজস্ব প্রতিবেদক-
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে নির্ধারিত সদস্যদের নিয়ে ৩ দিনব্যাপী স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম- ২০২৬ শনিবার (২০ জুন) সম্পন্ন হয়েছে।
প্রোগ্রামের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নায়েবে আমির অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ডা. আবদুল্লাহ খান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুফতি আবুল হাসান এমপি, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক শাহিদুল ইসলাম ইউনুস, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকিরের পরিচালনায় অনুষ্ঠিত স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামে প্রশিক্ষণমূলক কার্যক্রম ও নির্ধারিত বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, বিশিষ্ট লেখক ও গবেষক জিয়াউল হক শামীম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা, সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহউদ্দিন, আমার দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ, সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর মাহমুদুল হাসান কিবরিয়া, সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ত্বহা, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আহসান আহমদ খাঁন এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক মুহাম্মদ ইসমাঈল খন্দকার প্রমুখ
আওয়ার ইসলাম/জেডএম
