রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস

গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গুলশান থানা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকাল ৩টায় রাজধানীর গুলশানের ঐতিহ্যবাহী হোটেল ওয়েস্ট ভ্যালীতে অনুষ্ঠিত এ কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মাওলানা আবু বকর সিদ্দিককে সভাপতি এবং মাওলানা তাহের সাঈদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, দ্বীনি শিক্ষা প্রসার, জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নবনির্বাচিত নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

কাউন্সিল শেষে নবনির্বাচিত সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মাওলানা তাহের সাঈদ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গুলশান থানা এলাকায় জমিয়তের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

আওয়ার ইসলাম/জেডএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ