বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

জামিয়া আশরাফিয়ায় দগ্ধ চার শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ শিক্ষার্থী। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন শিক্ষার্থী চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, অসুস্থ শিক্ষার্থী ও তাদের স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। কেউ চিকিৎসা নিচ্ছেন, কেউ অপেক্ষা করছেন চিকিৎসার জন্য। মাদরাসার কয়েকজন শিক্ষকও চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে, শিক্ষকদের কেউ কেউ হাসপাতালে শিক্ষার্থীদের দেখাশোনা করছেন।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এ পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়ছে। তবে কারও শরীরে দগ্ধ হওয়ার কোনো চিহ্ন নেই। মূলত আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় তারা অসুস্থ হয়ে পড়েছেন।

মাদরাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান জানান, মাদরাসার যে স্থানে আগুনের সূত্রপাত, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর মুহূর্তেই পুরো মাদরাসায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা শ্বাসকষ্টে আক্রান্ত হয়। মাদরাসায় একাধিক সিঁড়ি থাকায় শিক্ষার্থীরা দ্রুত ভবন থেকে বের হতে সক্ষম হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ