শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

পুনঃনিরীক্ষণে দাখিলে আরও ৯৯১ শিক্ষার্থী পাস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ২০২৫ সালের দাখিল পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে এক হাজার ৯১২ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৯৯১ জন এবং ফেল থেকে ফেল অবস্থায় রয়েছেন ২৫৫ জন।

রোববার (১০ আগস্ট) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. কামরুল আহাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দাখিল পরীক্ষার পুনঃনিরীক্ষণের জন্য মোট ৩২ হাজার ৬০৫ জন শিক্ষার্থী ৬০ হাজার ৯০৩টি আবেদন করেছিলেন। ফল পরিবর্তনের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯১২। এর মধ্যে ৩৯৮ জনের গ্রেড পয়েন্ট গড় (জিপিএ) পরিবর্তন হয়েছে। জিপিএ–৫ পেয়েছেন ১৩৯ জন এবং জিপিএ–৫ থেকে জিপিএ–৫ এ রয়ে গেছেন ১২৯ জন।

এর আগে, ১১ জুলাই থেকে ১৭ পর্যন্ত ২০২৫ সালের দাখিল পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ