বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রকাশিত হলো মুনীরুল ইসলামের আউলিয়া সিরিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রকাশিত হলো বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি নন্দিত লেখক কবি মুনীরুল ইসলাম রচিত আউলিয়া সিরিজের ৫টি বই। বইগুলো প্রকাশ করেছে দেশের প্রাচীন প্রকাশনা প্রতিষ্ঠান নাদিয়াতুল কুরআন প্রকাশনী।

চমৎকার শিরোনামের বইগুলো হলো :
১. আল্লাহর নামে লিখল চিঠি
২. সোনা হলো খড়ির বোঝা
৩. দিরহাম পড়ে আকাশ থেকে
৪. বালক ওলিদের অবাক কাণ্ড
৫. বাঘের পিঠে আল্লাহর ওলি

বিভিন্ন সময় শত শত সুফি-দরবেশ, পীর-আউলিয়া এবং তাঁদের অনুসারী শিষ্যগণ ভারত উপমহাদেশে আগমন করেন। ইসলাম প্রচারের জন্য বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েন। মুসলমানদের মানসিক ও নৈতিক উন্নতি সাধনে সুফি-সাধকদের কৃতিত্ব ছিল মুসলিম সেনাপতি ও শাসকদের থেকে বেশি স্থায়ী ও কার্যকর। তাঁদের ধর্মীয় অনুরাগ ও ধর্ম প্রচারের আগ্রহ সাধারণ মানুষকে গভীরভাবে প্রভাবিত করে এবং ইসলামের প্রতি আকৃষ্ট করে তোলে। তাঁদের থেকে বিভিন্ন সময় অনেক কারামতও প্রকাশ পায়।

কুরআন কারিমে আউলিয়া কেরামের অলৌকিক কর্মকেও আয়াত বা নিদর্শন বলা হয়েছে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ‘ওলিদের কারামত সত্য।’ যদি কোনো নেককার মুমিন মুত্তাকি মানুষ থেকে কোনো অলৌকিক কাজ প্রকাশ পায়, তাহলে একে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সম্মাননা বা কারামত বলে বুঝতে হবে এবং সত্য বলে বিশ্বাস করতে হবে। সেগুলো অস্বীকার করা বা অসম্ভব বলে উড়িয়ে দেওয়া মু’তাজিলি ও অন্যান্য বিভ্রান্ত সম্প্রদায়ের আকিদা। কুরআন কারিমের বিভিন্ন স্থানে নবী-রাসুল ছাড়াও অন্যান্য মুমিন মুত্তাকি মানুষের অলৌকিক কর্মের কথা উল্লেখ করা হয়েছে। বিভিন্ন হাদিসে এমন অনেক কারামতের কথা উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী আউলিয়া কেরামের অলৌকিক ঘটনা, তাঁদের বেড়ে ওঠা, জীবন যাপন, ছোট-বড়দের প্রতি স্নেহ-শ্রদ্ধা, ইবাদত-বন্দেগি, ঈমান ও ইসলামের জন্য ত্যাগ-সাধনা পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ হতে পারে। সেদিক বিবেচনায় বরিত লেখক মাওলানা মুনীরুল ইসলাম ‘আউলিয়া সিরিজ’-এর পাঁচটি বই লিখেছেন। প্রতিটি বইয়ে বিভিন্ন ওলির উল্লিখিত বিষয়গুলো গল্পে গল্পে চমৎকার মুনশিয়ানার সঙ্গে তুলে এনেছেন। আউলিয়া সিরিজের এই বইগুলো পাঠে সন্তানদের চারিত্রিক দেউলিয়াত্ব থেকে রক্ষা করবে বলে আমাদের বিশ্বাস।

সিরিজ : আউলিয়া সিরিজ [৫টি বই]
লেখক : মুনীরুল ইসলাম
প্রকাশক : নাদিয়াতুল কুরআন প্রকাশনী
প্রকাশকাল : আগস্ট ২০২৪
প্রচ্ছদ : হাশেম আলী
পৃষ্ঠা : ৮০ [প্রতি বই]
মুদ্রিত মূল্য : ১৩০ টাকা [প্রতি বই]
যোগাযোগ : ০১৯২৫০০৯৮২৬

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ