শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

বরেণ্য আলেম সাবেক এমপি মুফতি ওয়াক্কাসের স্মরণসভা ১৯ অক্টোবর 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বাধীনতা উত্তর বাংলাদেশে ইসলামি রাজনীতির পথিকৃৎ, শীর্ষ আলেম, সাবেক এমপি ও মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস (রহ.)-এর ‘জীবন ও কর্ম’ শীর্ষক স্মরণসভার আয়োজন করা হয়েছে।

আগামী শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টায় এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

জমিয়তের প্রাণপুরুষ মুফতি মুহাম্মদ ওয়াক্কাস (রহ.)-এর স্মরণসভায় সভাপতিত্ব করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী ।

স্মরণসভায় দেশের শীর্ষস্থাীয় আলেম এবং জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন স্মরণসভা প্রস্তুতি কমিটির সদস্য সচিব ওয়ালী উল্লাহ আরমান।

তিনি জানান, সারাদেশ থেকে জমিয়তের নেতাকর্মীরা স্মরণসভায় অংশ নেবেন। এ লক্ষে আমরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ।

প্রসঙ্গত, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ২০২১ সালের ৩১ মার্চ রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি তিন ছেলে ও চার মেয়ে সন্তানের জনক।

তিনি এরশাদ সরকারের ধর্ম ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ছিলেন। যশোর-৫ আসন থেকে তিনি কয়েক বার সংসদ সদস্য নির্বাচিত হন। দেশের শীর্ষ আলেম হিসেবেও পরিচিত। তিনি বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি ২০২০ সালের শেষ দিকে হেফাজতে ইসলামের নায়েবে আমির ও ঢাকা মহানগরের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তবে কওমি মাদরাসাভিত্তিক এই সংগঠনটির সর্বশেষ সম্মেলনে প্রয়াত আমির শাহ আহমদ শফী (রহ.)-এর অনুসারীদের আমন্ত্রণ না জানিয়ে কমিটি গঠন করায় হেফাজত ছাড়েন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নিজের নির্বাচনী এলাকায় বেশ সুনাম অর্জন করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ