বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল থেকে শুরু ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরি উপলক্ষ্যে আগামীকাল ২২ অক্টোবর মঙ্গলবার থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হচ্ছে ইসলামি বইমেলা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেস্টা ড. আ ফ ম খালিদ হোসেন আগামীকাল বিকাল ৪.৩০ টায় প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করবেন।

আজ সোমবার (২১ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশন সহকারি জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আরও পড়ুন: বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলা ২০ অক্টোবর

আরও পড়ুনদুই দিন পেছালো ইসলামি বইমেলা

বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত এই মেলা চলবে ২২ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। এবারের মেলায় মোট ১৫১ টি স্টল স্থান পেয়েছে ।

মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক বিভিন্ন বই পাওয়া যাবে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সকল বইয়ে দেয়া হবে ৩৫% কমিশন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ