বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রংপুরে জুম্মাপাড়া মাদরাসার ২ দিন ব্যাপী তাফসির মাহফিল আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আমানুল্লাহ নাবহান মামদুহ ||

রংপুরের আল জামিয়াতুল করীমিয়া নূরুল উলুম জুম্মাপাড়া মাদরাসার তাফসির মাহফিল আগামীকাল (১৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে।

কাল বাদ আসর জুম্মাপাড়া মাদরাসা ময়দানে শুরু হবে এই মাহফিল। চলবে ২ দিন ব্যাপী।

তাফসির মাহফিলের সভাপতিত্ব করবেন বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক বগুড়া জামিল মাদরাসার মুহতামিম ও তানযীমুল মাদারিসিদ্‌ দ্বীনিয়া বাংলাদেশ’র চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি আরশাদ রহমানী।

এছাড়া মাহফিলে তাশরীফ আনবেন:-

* আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, সিলেট।

* মুফতী মনসুরুল হক, ঢাকা।

* মাওলানা মামুনুল হক, ঢাকা।

* মুফতী হামেদ জহিরী, ঢাকা।

* মুফতী হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী, ঢাকা।

* মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, ঢাকা।

* মুফতী রাফি বিন মুনির, ঢাকা।

* মুফতী রেজাউল করীম আবরার, ঢাকা।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, মাহফিলে মাদরাসাটির বিভিন্ন শ্রেণি থেকে সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি (সম্মান) প্রদান করা হবে। তন্মধ্যে পাবে ইফতা সমাপনকারী ৯, দাওরায়ে হাদিস (মাস্টার্স) ৩৩ ও হিফজ সমাপনকারী ৮৫ মোট ১২৭ জন শিক্ষার্থীকে এবার পাগড়ি দেয়া হবে।

তাফসীর মাহফিলে সবান্ধবে যোগদান করে অশেষ ছওয়াব হাসিল করার আহ্বান জানিয়েছেন জুম্মাপাড়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওঃ মোঃ ইদ্রিস আলী ও মাদরাসাটির নায়েবে মুহতামিম ও তানযীম বোর্ডের মহাসচিব মাওলানা ইউনুস।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ